সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ঢাবি ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে হল ত্যাগের নির্দেশ

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%B2 %E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

বিয়ের প্রলোভনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত তাসমিম মাহিদ চঞ্চল বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, গত বছরের ১৮ অক্টোবর ধানমন্ডি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় এই এজাহার দায়ের করে ভুক্তভোগী ওই ছাত্রী। যার একটি কপি বিডি২৪লাইভের হাতে এসেছে।

এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর আগে অভিযুক্ত তাসমিম মাহিদ চঞ্চলের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর এক পর্যায়ে খেতে যাওয়ার নাম করে জোরপূর্বক রেস্টুরেন্টে শারীরিক সম্পর্কে বাধ্য করে। ভুক্তভোগী সম্পর্ক রাখতে না চাইলে গোপনে ধারণকৃত স্পর্শকাতর ভিডিও দেখিয়ে বারবার ব্ল্যাকমেইল এবং বিয়ের প্রলোভনে বারবার শারীরিক সম্পর্কে জড়াতে ওই ছাত্রীকে সম্পর্কে জড়াতে বাধ্য করে অভিযুক্ত ওই ছাত্র।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ওই ছাত্র ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিলেও, তা না করে ভুক্তভোগীকে এড়ানোর চেষ্টা করে। এর এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শরণাপন্ন হন। বিষয়টি মীমাংসা করতে বলা হলেও বিয়ে করতে অস্বীকৃতি জানানো হয় অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে। এছাড়া, যোগাযোগ না রাখার জন্য হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে গেল বছরের মামলার পর ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রশাসন এক জরুরি সভায় অভিযুক্ত তাসমিম মাহিদ চঞ্চলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে তাকে হল ত্যাগের নির্দেশ দেয়।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ ক্ষেত্রে কোনো আসামিকে হলে রাখার সুযোগ নেই। তাই আবাসিক শিক্ষকদের সাথে আলোচনা করে তার সিট বাতিল করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তাসমিম মাহিদ চঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্যে তার ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By