শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩

ঢাবির সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবি সাংবাদিকদের মানববন্ধন 

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সহ-সভাপতি নূর আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)-এর সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ সংগঠনগুলোর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে মামলা গ্রহণ, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এসময় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, সাংবাদিকদের উপর হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এমনকি শাহবাগ থানার ভেতরে এ ধরনের হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। আমি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকল ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা ও তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তার পরিণতি ভালো হয়নি। এভাবে হামলা করে সত্যের পক্ষে সাংবাদিকদের কলমকে কখনোই থামাতে পারবেন না।

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলা মানেই গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেন না, বরং সত্য ও ন্যায় তুলে ধরার জন্য কাজ করেন। সুতরাং সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা শিগগিরই ব্যর্থ হবে। অতীতে যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে এবং তাদের পরিণতিও দেশবাসী দেখছে। একই পথে হাঁটলে এ পরিণতি এড়াতে পারবেন না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও শিবিরের উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মীদের কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ সদস্য হামলার শিকার হন। এ ঘটনায় তাৎক্ষনিক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায় ইবির তিন সাংবাদিক সংগঠন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By