মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়…

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন

ঢাকাই নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নির্মিত দুই বাংলায় বিস্ময় জাগানিয়া ওয়েব সিরিজ ‘কারাগার’-এর কথা ভুলে যাওয়ার কথা নয়। বরং ঘুরে ফিরে এখনও আলাপ ওঠে, এমন সিরিজ আজকাল আর হচ্ছে না কেন! হতে পারে এমন অভাববোধ থেকে ‘কারাগার’ সিরিজের একটি প্রতিচ্ছবি মিলবে টলিউডের বড় পর্দা হয়ে বিশ্ববাজারে।

কারণ, এরমধ্যে ‘কারাগার’ পেরিয়ে জুটি চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ কলকাতায় কোনও একটা গোপন রেসিপি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের হেড সেফ হিসেবে আছেন ‘পিংক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। যিনি সর্বশেষ ‘ডিয়ার মা’ নির্মাণ করে প্রশংসা কুড়ানোর সুযোগ দিয়েছেন ঢাকার আরেক অভিনেত্রী জয়া আহসানকে। যে সিনেমার প্রচারণা করেছেন খোদ অমিতাভ বচ্চন!

জয়ার পর্ব শেষ হতে না হতেই সেই অনিরুদ্ধ এবার ডেকে নিয়েছেন ‘কারাগার’ তথা ঢাকার দুই অভিনেতা চঞ্চল-ফারিণকে। বিষয়টি বেশ গোপনই ছিলো। এমনকি দুই শিল্পীও একে অপরের কথা জানতেন না, অনুরুদ্ধর সঙ্গে সরাসরি বৈঠকের আগে।  

এখন কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন চঞ্চল। একই সময়ে ফারিণও রয়েছেন কলকাতা শহরে। ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল দুই ঢাকাই তারকাকে। সেখান থেকেই মূলত তাদের নতুন রেসিপির বিষয়টি ফাঁস হয়।

পশ্চিমবঙ্গের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে চঞ্চল ও ফারিণকে। চলছে আলোচনা ও প্রস্তুতি। এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে আমরা কেউ জানতাম না দুজনেই কলকাতায় আছি। পুরোটাই কাকতালীয়। ও (ফারিণ) জানত না আমি এখানে এবং আমিও জানতাম না ও এখানে। টোনিদার (অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও (ফারিণ) এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। টোনিদার সঙ্গে মিটিংয়ে যাওয়ার পর দেখা হয় আমাদের এবং তখন জানতে পারি দুজনেই এখানে আছি! ব্যাপারটা বেশ মজার হলো।’

বাংলাদেশি দুই তারকা যখন একসঙ্গে মিটিংয়ে ছিলেন, তবে কি এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় দুজনকে একই ছবিতে দেখতে পাবেন দর্শকরা? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করবো।’

ইতিমধ্যে টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সর্বশেষ সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে। অন্যদিকে, তাসনিয়া ফারিণের সিনেমার অভিষেকই হয় সেখানকার অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে। তাসনিয়া ফারিণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By