বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ঢাকায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কাল আসছে নতুন নির্দেশিকা

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এই নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাড়িভাড়া সংক্রান্ত নতুন নির্দেশিকার লক্ষ্য, কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে ন্যায্যতা ও ভারসাম্য বজায় রাখা, ভাড়া নির্ধারণে স্বচ্ছতা আনা এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর বিধানগুলো কার্যকরভাবে প্রয়োগ করতেই এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। এতে ভাড়া বৃদ্ধি, অগ্রিম বা জামানত, চুক্তি সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া সংক্রান্ত নানা অভিযোগ ও বিরোধের প্রেক্ষাপটে এই নির্দেশিকা একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ভাড়াটিয়াদের অধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি বাড়িওয়ালারাও আইনি কাঠামোর মধ্যে থেকে ভাড়া ও অন্যান্য শর্ত নির্ধারণ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিজে উপস্থিত থেকে নির্দেশিকাটি উপস্থাপন করবেন বলে জানিয়েছে ডিএনসিসি। তিনি এ সময় নির্দেশিকার বাস্তবায়ন পদ্ধতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও বক্তব্য দেবেন।

ডিএনসিসির কর্মকর্তারা আশা করছেন, এই নির্দেশিকা কার্যকর হলে রাজধানীর উত্তর অংশে বাড়িভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ও বিভ্রান্তি অনেকটাই কমবে এবং ভাড়াটিয়া–বাড়িওয়ালার সম্পর্ক আরও শৃঙ্খলাবদ্ধ ও আইনসম্মত হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By