শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় আবার পাকিস্তানের ‘জাল’

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন

আবার ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছে পাকিস্তানের ‘জাল’। ‘সাউন্ড অব সোল’ শীর্ষক এই কনসার্টটি হচ্ছে ২৮ নভেম্বর। স্থান ঢাকার ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ এরিনা প্রাঙ্গণে।

এই কনসার্টে জালের সাথে মঞ্চ মাতাবে দেশের রক সংগীতের অগ্রপথিক ‘ওয়ারফেইজ’ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’।

আয়োজকরা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় এবং সংগীতের দিক থেকে সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট। যেখানে শ্রোতারা জালের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেইজ এবং লেভেল ফাইভ-এর উদ্দাম রক পরিবেশনার ছোঁয়া পাবেন। 

এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে এই কনসার্টের মূল আয়োজক প্রতিষ্ঠান স্টেজ কো।

আগ্রহী দর্শকরা, getsetrock.com/buy-ticket/sound-of-soul-2km লিঙ্কে ঢুকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

বলা দরকার, কম হলেও এর আগে কয়েকবার জাল পারফর্ম করেছে ঢাকার মঞ্চে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By