সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ড. ইউনুসকে রাজপথে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান নাহিদের

সীমু দা
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
%E0%A6%A1 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি ১১ দলীয় ঐক্য জোটের সঙ্গে রাজপথে আন্দোলনে নামতে ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতি আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় অন্তর্বর্তী সরকারের যাদের উদ্যোগে এসব অধ্যাদেশ বাস্তবায়িত হয়েছিল, তাদের সঙ্গে সরকারকে আলোচনা করতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে বিএনপিকে ক্ষমতায় এনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রেক্ষিতে ড. ইউনূসের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন এবং তাকে এ বিষয়ে কথা বলতে হবে।

এখন তারা নিজেদের কাজে চলে যাবে তা হবে না। আমি ড. মুহম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।
তিনি বলেন, বিএনপি বুঝতেছে না সামনে অর্থনৈতিক মন্দা আসতেছে। এখন সরকার জনগনের হয়ে কথা না বললে তারা টিকতে পারবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, ওমরায় যাওয়ার আগেই তিনি অনুমান করেছিলেন সামনে কী পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। তার ভাষায়, বর্তমান ঘটনাগুলো অপ্রত্যাশিত নয়; বরং ৫ আগস্ট থেকেই এর সূচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, তারা যেখানে সংস্কারের কথা বলেছিলেন, সেখানে বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে। দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার পর দলটি এখন কোনো কিছুই গুরুত্ব দিচ্ছে না এবং গণভোটও মানছে না।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী গণভোট হয়নি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হচ্ছে না। বরং গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার ও সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির অনেক নেতাই অতীতে গুমের শিকার হয়েছেন, অথচ সেই গুম প্রতিরোধে প্রণীত অধ্যাদেশও বাতিল করার চেষ্টা করা হচ্ছে। তার মতে, এই অধ্যাদেশ বাতিল হয়ে আইনে পরিণত হলেও বিএনপি অতীতের দায় থেকে মুক্তি পাবে না। গত ১৬ বছর মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি, কারণ জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারেনি। এখন ক্ষমতায় এসে সেই বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By