বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ডিসি বদলি নিয়ে মন্তব্যে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন
%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6

কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) বদলি সংক্রান্ত বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশ পাঠান সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম। নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তার দেওয়া বক্তব্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম-পরিচয় প্রকাশ করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া এক বক্তব্যে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ায় বর্তমান জেলা প্রশাসক হিসেবে বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ ওঠে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ না করায় বিষয়টি আইনি প্রশ্নের মুখে পড়েছে।

এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি এই নোটিশ পাঠিয়েছেন।

তিনি দাবি করেন, যেহেতু এমন গুরুতর অভিযোগ আনা হয়েছে, তাই সংশ্লিষ্টদের নাম জনসমক্ষে প্রকাশ করা উচিত।

উল্লেখ্য, এর আগেও গত ২ এপ্রিল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবের অভিযোগে সংশ্লিষ্টদের নাম প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে আরেকটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নাম প্রকাশ বা আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By