শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের নেতৃত্বে গাজায় ‘বোর্ড অব পিস’ গঠন

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E2%80%98%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%85%E0%A6%AC %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8

গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনায় ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ নাম ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যকে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি করে দায়িত্ব দেওয়া হবে।

এদিকে, ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্যরা হলেন, সাবেক ব্রিটিশ প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলি আল থাওয়াদি। এছাড়াও  অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

অন্যদিকে, গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেরিয়ার কূটনীতিক নিকোলে ম্লাদেনোভ। গাজায় স্থিতিশীলতার লক্ষ্যে টেকনোক্রেট প্রশাসনের তদারকি করবে এই বোর্ড।

এর আগে, গত বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ পর্ষদ গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মূলত যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনাটি গত অক্টোবরে কার্যকর হয় এবং বর্তমানে এটা দ্বিতীয় ধাপেরই অংশ। তবে গাজা ও সেখানে বসবাসরত ২১ লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্টতা নেই।

যদিও প্রথম ধাপে হামাস ও ইসরায়েল গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আওতায় জিম্মি-বন্দি বিনিময়, আংশিক ইসরায়েলি প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭১ হাজার ২৬০ ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

সুত্র: বিবিসি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By