মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ট্রাম্পের নির্দেশে সিরিয়ার আইএস ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8 %E0%A6%98%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

মধ্যপ্রাচ্যের দেশে  বড় পরিসরে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদার বাহিনী। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর লক্ষ্যবস্তুতে এই অভিযান পরিচালিত হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। সন্ত্রাসবাদ দমন এবং ওই অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে সেন্টকম।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী- যদি তোমরা আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন, হত্যা করব। ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করো না কেন, শেষ পর্যন্ত এর মুখোমুখি হতে হবে।’

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে দেওয়া তথ্যে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদার বাহিনী সিরিয়ায় ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি নির্ভুল হামলা চালিয়েছে। অভিযানে অংশ নেয় ২০টিরও বেশি যুদ্ধবিমান।

ওই কর্মকর্তা আরও জানান, অভিযানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোনসহ জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। তবে হামলাগুলোর সুনির্দিষ্ট অবস্থান এবং হতাহতের পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে অভিযানের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা কখনো ভুলব না, এবং কখনো থামব না।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর ঘোষণা দেয়। সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরায় চালানো এক অতর্কিত হামলায় আইএসের এক বন্দুকধারীর গুলিতে দুই মার্কিন সেনা ও এক মার্কিন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর এই অভিযানের ঘোষণা আসে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By