শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

সীমু দা
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন

টিকটকের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে সমাধানের পথে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে টিকটক ইস্যুতে আলোচিত চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এটি স্বাক্ষরিত হতে পারে।

বেসেন্ট গত দুই দিন মালয়েশিয়ায় চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। রবিবার মার্কিন টিভি চ্যানেল সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই দিন খুবই ফলপ্রসূ গেছে। চীনা পক্ষের সঙ্গে টিকটক চুক্তি নিয়ে যে আলোচনা হয়েছে, তা এখন সম্পূর্ণ প্রস্তুত।’

বেসেন্ট আরও জানান, টিকটক চুক্তির মূল কাঠামো গত মাসে স্পেনের মাদ্রিদে গঠিত হয়, যেখানে তিনি ইউরোপ সফরের সময় চীনা প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনায় বসেন। এর মাধ্যমে স্পষ্ট হয়, গত ১৯ সেপ্টেম্বর ট্রাম্প যখন ট্রুথ সোশ্যাল–এ একটি রহস্যজনক পোস্টে ‘টিকটক অনুমোদনের’ কথা বলেছিলেন, সেটিই সম্ভবত এই আলোচিত চুক্তিকে ইঙ্গিত করেছিল।

গত বছর বসন্তে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন পাস হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসন বারবার নিষেধাজ্ঞার বাস্তবায়ন পিছিয়ে দিয়েছে। পরিবর্তে তারা চেষ্টা চালিয়ে গেছে টিকটককে আংশিকভাবে মার্কিন নিয়ন্ত্রণে আনার।

চুক্তি অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের জন্য একটি পৃথক অ্যাপ তৈরি করা হবে, যা পরিচালনা করবে মার্কিন বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম। অপরদিকে চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স সেই মার্কিন সংস্করণকে টিকটকের মূল অ্যালগরিদম ব্যবহারের লাইসেন্স দেবে।

বেসেন্ট অবশ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করতে চাননি। তিনি শুধু বলেছেন, ‘আমার দায়িত্ব ছিল চীনের কাছ থেকে এই লেনদেনের অনুমোদন নিশ্চিত করা, এবং গত দুই দিনে আমরা তা সফলভাবে সম্পন্ন করেছি বলে আমি বিশ্বাস করি।’

সূত্র: গিজমোডো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By