বিশ্বকাপের টিকিট, আবাসন ও অন্যান্য সেবার উচ্চমূল্য নিয়ে সমালোচনা চলার মধ্যেই নতুন এক বাণিজ্যিক উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাস সংগ্রাহকদের কাছে বিক্রির ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের মাঠ থেকে সংগ্রহ করা ঘাসের প্রতিটি সংরক্ষিত অংশের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকার বেশি।
ফিফার অফিসিয়াল স্টোরের তথ্য অনুযায়ী, ফাইনালে ব্যবহৃত আসল ঘাসের প্রতিটি টুকরো বিশেষভাবে সংরক্ষণ করে স্বচ্ছ অ্যাক্রিলিক কেসে রাখা হবে। এর সঙ্গে থাকবে একটি ইউএসবি কীপসেক, যা স্মারকটিকে সংগ্রাহকদের জন্য বিশেষ সংস্করণ হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে।
ফিফা জানিয়েছে, প্রতিটি ঘাসের সংরক্ষিত অংশের পরিমাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এই পরিমাপ ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি সংস্থাটি। এ নিয়ে জানতে চাওয়া হলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশেষ এই স্মারক আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরই এর সরবরাহ শুরু হবে।
এর আগে বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার। অন্যদিকে খাবার ও বিশেষ আতিথেয়তা সুবিধাসহ হসপিটালিটি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৩২ হাজার ৫০০ থেকে ৩৪ হাজার ৫০০ ডলারের মধ্যে।
উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে সাধারণত এনএফএলের ম্যাচগুলো কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপ উপলক্ষে সেখানে প্রাকৃতিক ঘাস স্থাপন করা হয়েছে। তবে টুর্নামেন্ট চলাকালে মাঠের মান নিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচ প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।
অবশ্য ম্যাচে ব্যবহৃত মাঠের অংশ বিক্রির উদ্যোগ ফিফার জন্য নতুন নয়। এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পরও মেটলাইফ স্টেডিয়ামের মাঠের বিশেষ অংশ নিলামে তুলেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);