বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

টানা পঞ্চম হার এড়ানোর লক্ষ্যে আজ নামছে বাংলাদেশ

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাওয়ার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে বিব্রতকর এক পরিস্থিতির মুখোমুখি তারা। সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে এখন সিরিজ হারের শঙ্কায়। আজ শনিবার বাংলাদেশের জন্য এই ম্যাচ শুধু সমতায় ফেরার লড়াই নয়, ঘরের মাঠে মর্যাদা রক্ষার। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টিস্পোর্টস ও নাগরিক টিভি। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টানা পাঁচ হার এড়ানোই এখন স্বাগতিকদের মূল লক্ষ্য। অথচ এক সময় এই মাঠ ছিল স্বাগতিকদের দুর্গসম। একই ভেন্যু এখন তাদের হতাশার জায়গা! গত মাসে চট্টগ্রামের এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর ঘরের মাঠে যা ছিল তাদের প্রথম টি–টোয়েন্টি সিরিজ হার।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের হার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। স্বাগতিকরা যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হবে। 

অথচ টি–টোয়েন্টি বিশ্বকাপের মাত্র কয়েক মাস বাকি। এই সময় ছন্দ ফিরে পাওয়ার বদলে টাইগাররা গতি হারাচ্ছে। ঘরের মাঠে সাধারণত বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি হয়ে থাকা বোলিং আক্রমণ এবার আইরিশ টপ অর্ডারের কাছে বিধ্বস্ত হয়েছে। পল স্টার্লিং, টিম টেক্টর ও হ্যারি টেক্টর শুরু থেকে চড়াও হয়ে স্বাগতিকদের ভুলের সুযোগে স্কোর নিয়ে যান ৪ উইকেটে ১৮১ রানে। জবাবে দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৪২ রানে।

বল হাতে বামহাতি পেসার মোস্তাফিজুর রহমানই ছিলেন একমাত্র উজ্জ্বল। বাকিরা ছন্দ খুঁজে পাননি। দ্বিতীয় ম্যাচে যদিও শক্ত জবাব দেওয়ার আশায় অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে বলেছিলেন, ‘আমি এখনও আমার দলকে বিশ্বাস করি। নিজেদের ক্রিকেটটা খেলতে পারলে তাদের হারাতে পারবো, তবে দিনটা আমাদের ভালো হতে হবে।’

সিরিজ বাঁচাতে ব্যাটিং অর্ডার ও বোলিংয়ে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By