মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

টাইফয়েড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

টাইফয়েড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার (১২ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। তাছাড়া এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধি পাওয়ায় অনেক এন্টিবায়োটিকও কার্যকর হয় না। এর ফলে আমাদের দেশে প্রতি বছর অনেক শিশু মারা যায়। তাই আমাদের খাদ্য গ্রহণে সতর্কতা, নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং টিকা গ্রহণে গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ব্যাপক প্রচার করতে হবে, যাতে অন্যান্য শিশুরাও টিকা গ্রহণে আগ্রহী হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড সুধীর যোশী, ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ হেলথ চন্দ্রশেখর সোলায়মান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এরপর উপদেষ্টা লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

মন্ত্রণালয় জানায়, এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান সব শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By