শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

টাইপিং হবে আরও স্মার্ট এবং নির্ভুল

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

সার্চ ইঞ্জিন গুগলের কিবোর্ড অ্যাপ জি-বোর্ডে যুক্ত হলো ছোট কিন্তু দরকারি একটি ফিচার। দ্রুত লেখার পাশাপাশি নতুন এই ফিচার ব্যবহারকারীদের টাইপো বা অপ্রাসঙ্গিক বাক্য লেখার অর্থাৎ সঠিক বাক্য গঠনে সাহায্য করবে। এটিকে বলা হয় এআই চালিত রাইটিং টুলস।

নতুন টুলসটি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে।

গুগলের তথ্য অনুযায়ী, জিবোর্ডের এই রাইটিং টুলস ব্যবহারকারীর লেখা বার্তাকে সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক বা আরও অভিব্যক্তিপূর্ণভাবে সাজাতে সক্ষম। জেমিনি ন্যানো মডেলের ক্ষমতা কাজে লাগিয়ে এটি বানান ও ব্যাকরণগত ভুলও দ্রুত সংশোধন করবে।

বর্তমানে এই ফিচার কেবল সেসব স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে যেগুলোতে জেমিনি ন্যানোর মাল্টিমোডাল মডেল চালানো সম্ভব। যার মধ্যে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটযুক্ত ফোন।

ইতোমধ্যেই স্যামসাং, ওয়ানপ্লাস এবং শাওমির কিছু মডেলে এই ফিচার পাওয়া গেছে বলে জানা গেছে। তবে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণ তালিকা প্রকাশ করেনি।

জেমিনি ন্যানো প্রথম চালু হয়েছিল গত বছর পিক্সেল ৮ প্রো ডিভাইসে, তবে শুরুতে এটি শুধু টেক্সট ইনপুটেই সীমাবদ্ধ ছিল। পরে গুগল এতে মাল্টিমোডাল সুবিধা যোগ করে, যাতে ছবি ও অডিও নিয়েও কাজ করা সম্ভব হয়।

যেভাবে এটি ব্যবহার করবেন

জিবোর্ড বাটনে চাপ দেওয়ার পর প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হবে এবং এরপর নতুন সুবিধাটি চালু হয়ে যাবে। একবার সক্রিয় হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতো সহজে ব্যবহার করা যাবে। 

পিক্সেল ৯ থেকে পরবর্তী মডেলের ফোনে এই সুবিধা ইংরেজি, চীনা, ফরাসি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ব্যবহার করা সম্ভব। অন্য ব্র্যান্ডের ফোনে কতগুলো ভাষায় এটি কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By