শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

টরন্টোয় গাইবেন বন্যা, সঙ্গে তাপস-নাহিদের নাচ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

শীতের শুরুতেই টরন্টোতে গানে গানে উষ্ণতা ছড়াবেন রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ২৩ নভেম্বর ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এই আয়োজনে বন্যার গানের সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবে তাপস-নাহিদ জুটির নাচের বাহার।

অনুষ্ঠানটি হবে টরন্টো শহরের স্বনামধন্য চাইনিজ কালচারাল সেন্টারে। মনোমুগ্ধকর এই আয়োজনে কালচারাল সেন্টারটিতে শিল্পী বন্যা পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গান। তার গানের গভীরতা, নিখুঁত উচ্চারণ আর অনবদ্য আবেগের মিশেলে এই সন্ধ্যা হয়ে উঠবে কানাডার টরন্টো এবং আশেপাশের শহরগুলোর প্রবাসী বাঙালিদের এক সাংস্কৃতিক পুনর্মিলন। এমনটাই মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা।

বন্যার গানের পাশাপাশি থাকবে নৃত্যের ছন্দও। মঞ্চে উঠবেন টরন্টোর জনপ্রিয় নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন ও তাপস দেব। তাদের নৃত্যে রবীন্দ্রসংগীতের সুর ও তালের সঙ্গে মিলবে এক মোহনীয় দৃষ্টিনন্দন রূপ। দারুণ এ আয়োজনের আয়োজক নাহিদ নাসরীন নয়ন এবং তাপস ড্যান্স গ্রুপের তাপস দেব।

আয়োজক ও নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘‘এই আয়োজন শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি এক সাংস্কৃতিক উদযাপন। প্রবাসে থেকেও বাঙালির আত্মপরিচয়ের যে শেকড়, রবীন্দ্রনাথ সেই শেকড়েরই প্রতীক। আর বন্যার কণ্ঠ সেই শেকড়কে আবার জাগিয়ে তুলবে এই প্রবাসে। আমি নিশ্চিত, টরন্টোর শিল্পপ্রেমীরা ইতিমধ্যে অপেক্ষায় দিন গুনছেন, কবে তারা প্রিয় শিল্পীর কণ্ঠে শুনবেন ‘আজি ঝর ঝর মুখর বাদরদিনে’ কিংবা ‘আমার মাথা নত করে দাও’-এর মতো গান।’’ এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি লায়লা হাসান। পুরো আয়োজনটি উপস্থাপনায় থাকছেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ। 

অনুষ্ঠানটিতে বাঁশি বাজাবেন জাহাঙ্গীর হোসেন। মিডিয়া পার্টনার প্রবাসী টিভি এবং ক্লাইমেট চ্যানেল, সোশ্যাল মিডিয়া পার্টনার বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোরার (বিসিই), বাংলা ইভেন্টস এবং আলোকধারায় মিলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By