মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন
%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত প্রথম তিনটি আইন কলেজের মধ্যে এটি একটি। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের অনেক প্রথিতযশা আইনজীবী আইন পেশায় খ্যাতি অর্জন করেছেন।


প্রায় ১৭ শতাংশ জমির ওপর অধ্যক্ষ খগেন্দ্র নাথ চক্রবর্তীর উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান থেকে ছয় দশকে হাজার হাজার শিক্ষার্থী আইন বিষয়ে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আইন পেশায় নিয়োজিত হয়েছেন। আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।


তবে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী প্রতিষ্ঠানটি বর্তমানে নানা সংকটে জর্জরিত। প্রায় ৬০ বছরের পুরোনো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঁচ শতাধিক শিক্ষার্থী, চারজন শিক্ষক ও পাঁচজন কর্মচারী নিয়ে চলছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।


একসময়ের স্বপ্ন ও গৌরবের প্রতীক এই প্রতিষ্ঠানটির বর্তমান চিত্র অনেকটাই হতাশাজনক। ভবনের বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা, মলিন দেয়াল ও অবহেলার ছাপ স্পষ্ট। প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, সমৃদ্ধ লাইব্রেরির সংকট, স্যাঁতসেঁতে শ্রেণিকক্ষ এবং প্রশাসনিক নানা সমস্যায় প্রতিষ্ঠানটি তার পুরোনো ঐতিহ্য হারাতে বসেছে।


সংশ্লিষ্টদের অভিযোগ, ২০০৮ সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় নারায়ণগঞ্জ আইন কলেজের নামও ছিল। তবে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবন সংস্কার, পুনর্নির্মাণ কিংবা নতুন ভবন নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তবে তাদের অনেকেই কলেজটির উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা রাখেননি বলে অভিযোগ করেছেন কয়েকজন আইনজীবী।


বর্তমানে নারায়ণগঞ্জ আদালতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ আইনজীবী আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের অনেকেই নারায়ণগঞ্জ আইন কলেজের সাবেক শিক্ষার্থী।


দীর্ঘ ছয় দশক ধরে দেশের আইন অঙ্গনে অবদান রাখা প্রতিষ্ঠানটি এখন যেন অযত্ন ও অবহেলার নীরব সাক্ষী। সংশ্লিষ্টদের মতে, এই সময়ে প্রায় ১০ হাজার আইনজীবী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আইন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।


বর্তমানে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারা দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By