সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জেনে নিন সাহাবিরা যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8

রমজানের প্রস্তুতি বলতে আমরা সাধারণত বাজারঘাট বা ইফতারের আয়োজন বুঝি। তবে সাহাবিদের রমজানের প্রস্তুতির ধরণ ছিল একেবারেই ভিন্ন। তাদের কাছে এই মাসটি ছিল মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। 

ছয় মাস আগে থেকেই শুরু হতো ব্যাকুলতা

সাহাবিদের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রখ্যাত তাবেয়ি মুয়াল্লা বিন ফজল বলেন, সাহাবায়ে কেরাম বছরের ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি তাদের রমজান পর্যন্ত পৌঁছে দেন। আর  রমজান শেষ হওয়ার পর পরবর্তী পাঁচ মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমলগুলো কবুল করে নেন। অর্থাৎ, তাদের পুরো বছরটিই আবর্তিত হতো রমজানকে কেন্দ্র করে। 

শাবান মাস: কোরআন পাঠের মহড়া 

সাহাবিরা রমজানের মূল আমল অর্থাৎ কোরআন তিলাওয়াতের প্রস্তুতি নিতেন শাবান মাস থেকেই। যখন শাবান মাস শুরু হতো আমর বিন কাইস (রহ.) তখন নিজের ব্যবসা বন্ধ করে দিতেন এবং পূর্ণ সময় কোরআনের জন্য বরাদ্দ করতেন। 

তারা বলতেন, শাবান হলো তিলাওয়াতকারীদের মাস। যেন রমজানের দীর্ঘ তিলাওয়াত তাদের কাছে ক্লান্তি নয়, বরং প্রশান্তি হয়ে ধরা দেয়।

পাপমুক্তির মানসিক প্রস্তুতি

সাহাবিরা বিশ্বাস করতেন যে, গুনাহ মানুষের অন্তরকে শক্ত করে দেয় এবং ইবাদতের স্বাদ কমিয়ে দেয়। তাই রমজানের আগেই তারা তওবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নিতেন। যেন রমজানের প্রথম রাতেই তারা আল্লাহর বিশেষ রহমত পাওয়ার উপযুক্ত হতে পারেন। 

দান-সদকার অভ্যাস

রাসুলুল্লাহ (সা.) রমজানে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। সাহাবিরাও এই সুন্নাহর অনুসরণে রমজানের আগে থেকেই নিজেদের হাতকে অবারিত করতেন। অন্যের দুঃখ মোচনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খোঁজার এই মানসিকতা তাদের রমজানকে আরও প্রাণবন্ত করে তুলত।

সাহাবিদের রমজান থেকে আমাদের শিক্ষা

সাহাবিদের অনুসরণ করে আমরাও কিছু পদক্ষেপ নিতে পারি:

মানসিক সংকল্প: আজ থেকেই মনে মনে সিদ্ধান্ত নেওয়া যে, এই রমজান হবে আমার জীবনের সেরা রমজান।

কোরআনের সাথে সখ্যতা: তিলাওয়াতের অভ্যাস এখনই শুরু করা।

অপ্রয়োজনীয় কাজ বর্জন: সোশ্যাল মিডিয়া বা আড্ডার সময় কমিয়ে ইবাদতের জন্য সময় বের করা।

সাহাবিদের একাগ্রতা এবং ব্যাকুলতা যদি আমাদের মাঝে সামান্যতমও আসে, তবেই আমাদের সিয়াম সাধনা সার্থক হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By