রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

‘জুস আঙ্কেল’ খ্যাত অভিনেতা পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার

সীমু দা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B8 %E0%A6%86%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%A1%E0%A6%82 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক ডং-বিনের আর নেই। “জুস আঙ্কেল” নামে পরিচিত এই অভিনেতার নিজের রেস্টুরেন্ট থেকেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। 

ইয়নের প্রতিবেদনে জানা যায় দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের পিয়ংটেক এলাকায় নিজের রেস্টুরেন্টে খোলার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) সেই রেস্টুরেন্ট থেকেই পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার করা হয়।   বিকেল প্রায় ৪টা ২৫ মিনিটে এক পরিচিত ব্যক্তি, যিনি রেস্টুরেন্টের কাজে সহায়তা করছিলেন, প্রথম তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি আর বেঁচে নেই।

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে পার্ক ডং-বিন কোরিয়ান চলচ্চিত্র ও টিভি নাটকে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। ‘তায়েগুকগি: টি ব্রাদারহুড অব ওয়ার’ এবং ‘দ্য হুঁটরেসেস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও ‘ক্যাফে মিনামদাং’ ও ‘হি ইজ সাইকোমেট্রিক’ নাটকে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বা কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে। পার্কের মরদেহ ইয়ংইন ফরেস্ট অব পিসে নেয়া হবে এবং শুক্রবার (১ মে) সকালে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অভিনেতার পরিবারে তার স্ত্রী ও তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে। রেখে গেছেন। ২০২০ সালে অভিনেত্রী লি সাং-য়িকে বিয়ে করেন।  

প্রসঙ্গত, পার্ক ডং-বিন ‘জুস আঙ্কেল’ নামে পরিচিত হন ২০১২ সালের একটি নাটকের ভাইরাল দৃশ্যের কারণে। সেখানে সত্য জানার পর তিনি মুখের কমলার জুস ছিটকে ফেলেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সেখান থেকেই তার এই মজার ডাকনামটি ছড়িয়ে পড়ে।অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকে শ্রদ্ধা জানাচ্ছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By