মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের জনসমাবেশ

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A6%B9%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের উদ্যোগে ব্যাপক গণমিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৪টায় শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির শুরুতে ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সেখান থেকেই গণমিছিলটি বের হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব। এছাড়া এনসিপির ঝিনাইদহ জেলা সদস্য সচিব আরেফিন কায়সারও বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আঃ হাই, শৈলকূপা উপজেলা আমীর এ এস এম মতিউর রহমান, মহেশপুর উপজেলা আমীর ফারুক হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, হরিণাকুন্ডু উপজেলা আমীর বাবুল হোসেন, শহর আমীর ইসমাইল হোসেন, জেলা শিবির সভাপতি ওবাইদুল্লাহ, শহর সভাপতি শেখ আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক হোসাইন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মতামতের প্রতিফলন জরুরি। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না করে, তবে গণআন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By