মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8

মৌলভীবাজার জেলার জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী বাবা। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজারে সংবাদ সম্মেলন করেন জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদ।

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদের মেয়ে পাশ্ববর্তী গ্রাম উত্তর বড়ডহর এলাকার কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বামীর বাড়ীতে মা ছেলের আত্নহত্যর ঘটনার পর মরিয়ম আক্তারের বাবা যৌতুক ও নির্যাতনের কারণে তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি জুড়ী থানায় বাদী হয়ে মেয়ের স্বামী কুতুব উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নানা অজুহাতে আমার মেয়েকে নির্যাতন করত কুতুব উদ্দিন। মেয়ের সংসারের দিকে তাকিয়ে তাকে বিভিন্ন সময় যৌতুকের টাকা দেয়া হয়েছে। কিন্তু তার চাহিদা দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে আমি টাকা দেয়া বন্ধ করে দিলে তার নির্যাতনের মাত্রা বেড়ে যায় এবং আমার মেয়েকে আমার বাড়ীতে আসা বন্ধ করে দেয় এবং বাবার বাড়ীতে আসলে তাকে তালাক দেয়া হবে হুমকি দেয়। এসব কারণে দীর্ঘদিন থেকে আমার মেয়ে আমার বাড়ীতে আসার সুযোগ পায়নি। সর্বশেষ আমার মেয়ে ও নাতিকে কুতুব উদ্দিন হত্যা করেছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।

সংবাদ সম্মেলনে আব্দুস শহীদের ভাই আব্দুল হাসিব, দুবাই প্রবাসী শামীম আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুস শহীদ আব্দুল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By