রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত, ছেলে পলাতক

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসতঘর নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান মিয়া (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া (২৭) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখায় শনিবার দুপুরে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুলতান মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর ছয় ছেলে ও দুই মেয়েসহ মোট আটজন সন্তান রয়েছে। অভিযুক্ত ফয়েজ মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি গত ২৪ জুন দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই বসতঘর নিয়ে বাবার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। শুক্রবার রাতে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফয়েজ মিয়া ঘরে থাকা একটি কুড়াল দিয়ে সুলতান মিয়ার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ফয়েজ মিয়া ও স্বজনরা সুলতান মিয়াকে মুমূর্ষু অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালেই বাবার মরদেহ রেখে অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান।

পরিবারের সদস্যরা রাতে ঘটনাটি পুলিশকে না জানিয়ে গোপন রাখেন। শনিবার দুপুরে নিহতের অন্য ছেলেরা জুড়ী থানায় খবর দিলে ওসি (তদন্ত) আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে শাহেদ মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By