শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জীবনানন্দের কবিতায় কণ্ঠ দিলেন শুভমিতা

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পূর্বাহ্ন

জীবনানন্দ দাশের ‘তোমরা যেখানে সাধ’ কবিতাটি গানের সুরে কণ্ঠে তুলেছেন ভারতের সুকণ্ঠী শুভমিতা। কবিতাটিতে সুর দিয়ে গানে রূপান্তর ঘটিয়েছেন শাহীন সরদার।

১০ নভেম্বর কলকাতার ‘গানবাজনা মিউজিক গ্যারেজ’ স্টুডিওতে কবিতা-গানটি রেকর্ড করা হয়। এর সংগীতায়োজন করেছেন পার্থ পাল।

গানটি প্রসঙ্গে শুভমিতা বলেন, ‘এই প্রথম কবিতার গানে কণ্ঠ দিলাম। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের কবিতা বলেই নিঃসন্দেহে একেবারে ভিন্ন এক অনুভূতি। কবিতাটি অসাধারণ প্রাণস্পর্শী সুর করেছেন বাংলাদেশের কবিতার গানখ্যাত সুরস্রষ্টা শাহীন সরদার। আশা করি গানটি সুধীমহলে ভালো লাগবে।’

শাহীন সরদার গানটি প্রসঙ্গে বলেন, ‘আমার বহু বছরের ইচ্ছে ছিল শিল্পী শুভমিতার কণ্ঠে একটি গান রেকর্ড করার, সেই ইচ্ছে পূরণ হলো। সত্যিই জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার এই গানটি যেন শিল্পী শুভমিতার কণ্ঠে অনন্য এক মাত্রা পেল।’

গানটি শিগগিরই অন্তর্জালে প্রকাশ পাবে বলে জানান শাহীন সরদার। উল্লেখ করা যেতে পারে, সুরস্রষ্টা শাহীন সরদারের সুরে ২০১০ সালে ১০ জন বিখ্যাত কবির ১১টি কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম প্রকাশ হয়েছিলো। সেই অ্যালবামে জীবনানন্দ দাশ, জসীম উদদীন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বিখ্যাত কবির কবিতা স্থান পেয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By