মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জিয়াউর রহমান বিশ্ব রাজনীতিতেও একজন আদর্শবান নেতা ছিলেন

সীমু দা
শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি বিশ্ব রাজনীতিতেও একজন আদর্শবান নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক।

এছাড়াও তিনি বলেন,আন্তর্জাতিক সম্পর্র ক্ষেত্রে জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা পালন করেন যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বৃদ্ধি করেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। এর ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বলেও দাবি করেন তিনি।দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য জিয়াউর রহমান নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন। কৃষিভিত্তিক অর্থনীতি, স্থানীয় সরকারব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন মডেল প্রতিষ্ঠার চেষ্টা করেন।জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তার রাজনৈতিক দর্শন আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক।

জয়নুল আবেদিন ফারুক বলেন, ইতিহাস নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে রাষ্ট্র পরিচালনা,উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ ও কর্ম তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে অতীতের নেতৃত্ব থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আর সেই আলোচনায় জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অবদান গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ মে) দুপুরে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার,সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল,সদস্য সচিব শহিদ উল্লাহসহ সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By