শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মে) বাদ আসর উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর খেয়াঘাট এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত সরদার, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও রাষ্ট্রগঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);