শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জাম্বিয়াকে উড়িয়ে দারুণ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

সীমু দা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

বিশ্বকাপের প্রস্তুতির শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আফ্রিকার দল জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে গোল উৎসবে মেতে ওঠেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা।

আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে জিতলেও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। তাই এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনে নতুনভাবে দল সাজান তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত খেলেন মেসি। শেষ দিকে গোলপোস্টে পরিবর্তন এনে এমিলিয়ানো মার্টিনেজের বদলে সুযোগ দেওয়া হয় হুয়ান মুসোকে।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে লিয়েন্দ্রো পারেদেসের পাস থেকে মেসির সহায়তায় গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিচু শটে গোলটি করেন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে সুযোগ করে দেন মেসি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এই ডিফেন্ডার। এরপর চাপের মুখে আত্মঘাতী গোল করে বসেন জাম্বিয়ার ডমিনিক চান্দা।

শেষদিকে যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান তরুণ ভ্যালেন্টিন বার্কো। জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি।

পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় আর্জেন্টিনা, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে জাম্বিয়া মাত্র ৩টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে দারুণ এক জয় নিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়ল আর্জেন্টিনা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By