মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জামায়াত ধর্মকে ব্যবহার করছে: ইকবাল হাসান টুকু

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%81

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা যারা বিএনপি করি তারা ধর্মের ব্যবসা করি না। ইসলামে কোথাও লেখা নাই ধর্ম ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাসুল সা. যে পথ দেখিয়েছে সেই রাসুল সা. প্রদর্শিত পথ ধরেই আমাদের চলা। এ জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মদিনার যে সনদ রয়েছে সে হিসেবে আমরা দেশ পরিচালনা করবো। ধর্মের সাথে কোন বিভেদ হয় এমন কিছু বিএনপি করবে না। রাসুল সা. বলে গেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ব্যক্তি স্বার্থে ধর্ম ব্যবহার করো না। গোষ্ঠী স্বার্থে ব্যবহার করো না। তাহলে ভাইয়ে ভাইয়ে বিরোধ হবে।

কিন্তু একটি দল (জামায়াত) ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এতে ভাইয়ে ভাইয়ে এবং গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত করে ফেলছে। এমনকি তারা ছেলের মাথায় হাত দিয়ে কসম করে ভোট নেয়ার অপচেষ্টা করছে। এটা মোনাফেকী কাজ। তিনি বলেন মওদুদীবাদ ও মদীনার ইসলাম এক নয়। এ জন্য সকলকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনের জন্য তারেক রহমানের সিরাজগঞ্জে আগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে শহরের সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তৌহিদী জনতা নামে একদল মানুষ একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এটা কি ধর্ম? তৌহিদী জনতা নামে ধর্মকে কলঙ্কিত করছে। এ ধরনের কাজ করে ইসলামকে বিশে^র কাছে ছোট করা হচ্ছে। এদের বিরুদ্ধেও আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। এ সময় তিনি আগামী ১১ জানুয়ারী সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিত থাকার আহবান জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও ছাত্রদলের সাধারন সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম মোয়াজ্জিগন উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By