জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উত্থাপন থেকে থামিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে।
প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে বলা হয়। এসময় জামায়াত আমির দাঁড়িয়ে বলেন, এই সংসদের প্রথম দিনের আলোচনায় আমরা স্বীকৃতি দিয়েছি, বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট।
এসময় তাকে থামিয়ে দেন স্পিকার। বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনাকে সুযোগ দেওয়া হবে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);