সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্তব্যটি করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ প্রতিক্রিয়া জানান।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে আবার ভিন্নভাবে স্বৈরাচারের দিকে নেওয়ার কোনো প্রচেষ্টা আছে কি না, তা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীত ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করার জন্য কাজ করতে হবে।

জামায়াত আমিরের বক্তব্যকে বিভেদ ও ধোঁয়াশা তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে, যা দেশ-বিদেশে স্বীকৃত।

তিনি দাবি করেন, দীর্ঘ ১৮ বছরের ‘ফ্যাসিস্ট শাসন’-এর বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২১৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মহল এ নির্বাচনকে প্রশংসা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের নির্বাচনের বিষয়ে প্রশ্ন তোলা শুধু অনভিপ্রেতই নয়, বরং সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, একটি বিশেষ পক্ষ বিভ্রান্তি ছড়িয়ে তা নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশকে আবার স্বৈরাচারের দিকে ঠেলে দিতে পারে কি না—সেটি দেশবাসীকে বিবেচনা করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By