মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জানুয়ারিতে এলো দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8

সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। মাসজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জানুয়ারি মাসে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যেখানে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার, সেখানে চলতি বছর প্রবাহ বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা ছিল এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। আর ২০২৪-২৫ অর্থবছরের মার্চে এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে রেকর্ড রয়েছে।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোট রেমিট্যান্স এসেছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। ফলে সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের বাড়তি আয় প্রেরণ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং বৈদেশিক লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By