রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ার আহ্বান ইউজিসির

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।

রবিবার (৯ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘তোমরা মৃত্যকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছো এবং তোমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষ। তোমাদের নিয়ে জাতি গর্ব করে। তোমাদের ওপর জাতির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে সাহসিকতার সঙ্গে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। তোমাদের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতির প্রত্যাশা পূরণে সজাগ থাকতে হবে।

এসময় শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়ার্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন ইউজিসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাসসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি-এর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 সভায় বক্তরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট নিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধিতে সামাজিক ও মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়া, পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা, সৃজনশীলতা সৎ চিন্তা ও মহৎ কাজ উৎসাহিত করা, আমিত্ব দূর করা, এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পারামর্শ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম শুরু করেছে ইউজিসি এবং ইউনেস্কো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সুরক্ষা সেবা কার্যক্রম শুরু করেছে ইউজিসি। প্রথম ধাপে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে এ সেবা দেওয়া হবে। ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের অধীনে দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন দেওয়া হবে। ধাপে ধাপে এ সংখ্যা আরও বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By