বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, শিক্ষার্থী আটক

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাকিল আহমেদ উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি ছবি পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিল না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরও কিছু কার্ড রেডি।’

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে এই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টের স্ক্রিনশট বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তীব্র ক্ষোভ এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বিষয়টি পরে পুলিশে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিল আহমেদকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, স্ট্যাটাসটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় সেই বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By