বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জরুরি বৈঠকে লাহোরে বিসিবি সভাপতি

সীমু দা
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF

ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব উঠলেও তা নাকচ করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন পাকিস্তান প্রকাশ্যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোরে পৌঁছান। রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরবর্তীতে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। সরকারের এই ঘোষণার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।

ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি, সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি।

এমন পরিস্থিতিতে বিষয়টি দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ভেতরে ও বাইরে চলছে টানা আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো সমঝোতা হবে কিনা, নাকি পাকিস্তানকে অবস্থান পরিবর্তনে রাজি করানো হবে—সবকিছুই নির্ভর করছে এই জরুরি বৈঠকের ফলাফলের ওপর।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By