সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জয়পুরহাটে মধু উৎপাদনে বিসিকের প্রশিক্ষণ

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%81 %E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3

জয়পুরহাটের সরিষা ফুলে ভরা মাঠে গুঞ্জন তুলছে মৌমাছির। সেই প্রাকৃতিক পরিবেশেই নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শুরু হয়েছে মৌমাছি পালন প্রশিক্ষণ কোর্স। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাঁশেরহাট, দিনাজপুরের আয়োজন এবং বিসিক জয়পুরহাট জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিক জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলার ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তারা মৌমাছি পালন, মধু আহরণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করছেন ।

বিসিক জেলা কার্যালয়, জয়পুরহাটের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, আমরা ইতিপূর্বে জয়পুরহাট জেলায় শতাধিক ব্যক্তিকে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। যারা এ পেশায় যুক্ত হয়েছেন। তাদের আইডি কার্ড ও শিল্প নিবন্ধন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও দেওয়া হয়ে থাকে । সঠিক পরিকল্পনা ও পরিচালনায় মৌমাছি পালন অল্প পুঁজি বিনিয়োগ করেও লাভজনক হতে পারে বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।”

প্রশিক্ষকরা জানিয়েছেন, মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে গিয়ে ফসলের পরাগায়ন বৃদ্ধি করে, যা সরিষাসহ বিভিন্ন ফসলের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । জয়পুরহাটে সরিষা মৌসুমে প্রতি বছর প্রায় ৩০ মেট্রিক টনের বেশি মধু উৎপাদনের সম্ভাবনা থাকে। সঠিকভাবে মধু আহরণ না হলে এটি প্রকৃতিতেই নষ্ট হয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানকে বিরুপ প্রভাব ফেলতে পারে ।

জানা গেছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন, মধু আহরণ, মোম সংগ্রহ এবং বিপণনের কৌশল শিখবেন। এছাড়া বিসিকের মাধ্যমে দেশের বিভিন্ন মেলায় অংশগ্রহণ এবং অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির সুযোগও থাকবে। আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে জয়পুরহাটে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি মধু উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটাতে সক্ষম হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By