মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

সীমু দা
বুধবার, ২০ মে, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাটের আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আল-মামুন মিয়া।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাটের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মো: মাসুদ রানা প্রধান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নিকাণ্ড ও যেকোনো বড় ধরনের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By