মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জম্মু-কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%81 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের দোদা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ সেনাসদস্য।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি অভিযানে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ সামরিক যান পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ১০ সেনার মৃত্যু হয়।

কর্মকর্তারা জানান, দুর্গম ও পাহাড়ি পথ দিয়ে চলার সময় হঠাৎ গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, “দোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ রাখব।” তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে পুরো দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত সেনাসদস্যদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By