সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জমি ও সন্দেহের জেরে চাচা খুন: বগুড়ায় দুই ভাতিজা গ্রেপ্তার

সীমু দা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মণ্ডল (৩৮) হত্যাকাণ্ডের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। জমির লোভ আর তুচ্ছ সন্দেহের জেরে আপন দুই ভাতিজা মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে তাদের চাচাকে। নিহত আব্দুল হামিদের জানাজা শেষে ঘাতক ভাতিজার শরীর কাঁপতে দেখে পুলিশের মনে সন্দেহের দানা বাঁধে, যা পরবর্তী ২৪ ঘণ্টার অভিযানে পূর্ণাঙ্গ রহস্য উন্মোচনে সহায়তা করে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) ও একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)। মঙ্গলবার দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী।

গত ১১ জানুয়ারি ভোরে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাক ও গলায় আঘাতের চিহ্ন দেখে শুরু থেকেই পুলিশ একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছিল। অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিনের নেতৃত্বে তদন্তে নামে পুলিশের একটি চৌকস দল। পুলিশি জিজ্ঞাসাবাদে আসামিরা ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, হত্যার পরিকল্পনা ছিল পূর্বপরিকল্পিত। বড় ভাতিজা আতিকের নজর ছিল নিঃসন্তান চাচার অগাধ সম্পত্তির ওপর। কিন্তু ৫ মাস আগে চাচা নতুন বিয়ে করায় আতিক আতঙ্কিত হয়ে পড়েন, যদি চাচার কোনো সন্তান হয় তবে তিনি সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। অন্যদিকে, ছোট ভাতিজা সিয়ামের মুরগির খামারে কিছুদিন আগে বিষ প্রয়োগে ২৭০০ মুরগি মারা যায়। সিয়ামের ধারণা ছিল এই কাজ তার চাচা হামিদুলই করেছেন। এই যৌথ আক্রোশ থেকে তারা চাচাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত ১০ জানুয়ারি রাত ৮টার দিকে বাড়ির পাশে বেগুন ক্ষেতে আব্দুল হামিদকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে আতিক ও সিয়াম। এরপর গরুর দড়ি দিয়ে পেঁচিয়ে ধরা হয় চাচার গলা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা একটি বাঁশের মই ব্যবহার করে লাশটি টেনে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে নিজের জমিতে লাশ ফেলে দিয়ে আতিক চরম আক্রোশে লাথি মেরে বলেন, “তোর জমি তুই নিয়ে থাক!” তদন্তকারী দল সূত্র থেকে জানায়, ঘটনাস্থলে একটি বাঁশের মইয়ের ভাঙা টুকরো পাওয়া যায়। সেই সূত্র ধরে গ্রামের প্রতিটি বাড়ি তল্লাশি করতে গিয়ে সিয়ামের বাড়িতে ভাঙা মইটির সন্ধান পায় পুলিশ। এরপর চাচার জানাজা শেষে সিয়ামের সাথে কথা বলার সময় তার হাত-পা অস্বাভাবিক কাঁপতে থাকে। এতেই পুলিশের সন্দেহ চূড়ান্ত রূপ নেয়। আটকের পর জিজ্ঞাসাবাদে দুই ভাতিজা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

নিহতের ৮ বছরের শিশু কন্যা মিমি জানায়, তার বাবা গত কয়েকদিন ধরেই এক অজানা আশঙ্কায় ভুগছিলেন। স্ত্রী রাফিয়া বেগম আহাজারি করে বলেন, জমির জন্য এভাবে আপন মানুষের জান নেবে তা কখনো কল্পনাও করিনি। তার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত করি। আলামত হিসেবে হত্যার কাজে ব্যবহৃত রশি ও মই উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By