শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জন্মদিনে ‘কিং’ চমক: নতুন অবতারে শাহরুখ

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন

বলিউড বাদশা শাহরুখ খান নিজের জন্মদিনে (২ নভেম্বর) ভক্তদের সামনে হাজির হলেন নতুন অবতারে। বলা যেতে পারে ভক্তদের জন্য এটা তার পক্ষ থেকে জন্মদিনের উপহার। 

পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রকাশ করলেন তাদের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’–এর টাইটেল রিভিল ভিডিও। ‘পাঠান’-এর পর এটি শাহরুখ ও সিদ্ধার্থের দ্বিতীয় উদ্যোগ।

সাড়ে তিন দশকের সুপারস্টারডমের প্রতীক শাহরুখকে এই ভিডিওতে দেখা গেলো একেবারে নতুন, শক্তিশালী ও রহস্যময় অবতারে। ভিডিওর শুরুতেই শোনা যায় সংলাপ—‘শ দেশো মে বদনাম, দুনিয়া নে দিয়া স্রিফ এক হি নাম…—কিং’।

রূপালি চুল, স্টাইলিশ ইয়ার রিং, সিগনেচার কুল অ্যাটিটিউড—সব মিলিয়ে এই লুক ভক্তদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ ইস্টার এগ— শাহরুখের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, অস্ত্রের মতো ব্যবহার করছেন তিনি।

অনুমান করা যাচ্ছে, ‘কিং; হবে হাই-অকটেন অ্যাকশন–এ ভরপুর, সঙ্গে ফ্যাশন চমক। সিদ্ধার্থ আনন্দের সবচেয়ে ‘ম্যাস অ্যাপিলিং’ প্রজেক্ট বলে আশা করা হচ্ছে এই ছবিকে। ভক্তরা আশা করছে, সাইফাই-হাইস্ট টোন, আন্তর্জাতিক অ্যাকশন ও আধুনিক চরিত্রায়নের মাধ্যমে শাহরুখকে এবার দেখা যাবে একদম নতুনভাবে।

ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মার্ফ্লিক্স পিকচার্স। ২০২৬ সালে মুক্তি পাবে ‘কিং’। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By