মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের পক্ষ থেকে জোরালোভাবে উঠলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। তিনি বলেন, “বরুড়া ও বগুড়ায় সমানভাবে উন্নয়ন হবে। বিএনপি অতীতেও নির্বাচনি অঙ্গীকার পূরণ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। “১৯৭১ সালে মানুষ যেমন দেশ স্বাধীন করেছিল, তেমনি চব্বিশেও দেশকে আবার স্বাধীন করেছে। এখন মূল কাজ হচ্ছে দেশের পুনর্গঠন,” বলেন তিনি।

দেশ গঠনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “যে জাতি পরিশ্রম করে, সেই জাতির ভাগ্যের পরিবর্তন হয়। দেশের পুনর্গঠন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

দীর্ঘ প্রায় দুই দশক পর শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সকালে গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমেও অংশ নেন।

এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার মাধ্যমে সফর শেষ করবেন তিনি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By