জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই বন্ধ করে দেওয়া হলো প্রধান ফটক।
ভোটগ্রহণ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি জানান, বিকেল ৩টার পর কোনো ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে থাকবেন, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল সোয়া ৮টার দিকে পোলিং এজেন্ট ও প্রার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিম। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটি।
উল্লেখ্য, এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);