মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ছুটি ছাড়াই ৬ মাস ধরে প্রতিষ্ঠানে আসেন না অধ্যক্ষ এখলাছ উদ্দিন

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87 %E0%A7%AC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%8F%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9B

কোনো প্রকার ছুটি না নিয়েই ৬ মাস ১৮ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে আসেন না ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এছাড়া অনুপস্থিত এই শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানে না এসে বেতন উত্তোলনের অভিযোগও রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা অভিযোগ জানালেও কোন কার্যকর ব্যবস্থা নেয়নি উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (১৮ জুন) ঐ প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, চলতি বছরের জানুয়ারী থেকে শিক্ষক হাজিরা খাতায় অধ্যক্ষ এখলাছ উদ্দিনের উপস্থিতির কোন স্বাক্ষর নেই।

প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী শিক্ষিক হোসনে আরা লাভলী বলেন, অধ্যক্ষ এখলাছ উদ্দিন বিগত ১৮ বছর ধরে প্রতিষ্ঠানের আয় ব্যায়ের কোন হিসেব দেননি। আমি গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। সেটি এখনো আলোর মুখ দেখেনি। তিনি আরো অভিযোগ করে বলেন, ল্যাব অপারেটর, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, আয়া, সহকারী প্রধান, পাঠাগার ও কম্পিউটার অপারেটর নিয়োগ বাবদ বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করেন। শুধু তাই নয় কার কাছ থেকে কতটাকা নিয়েছেন সেটি আবার প্রতিষ্ঠানের পেডে লিখিত আকারে সংরক্ষণ করেন। যা সকলের কাছেই রয়েছে। আমরা দাবি জানাই, সঠিক তদন্ত করে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে যেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠানে আরেক শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিষ্ঠানের প্রধান না থাকায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে। অভিভাবক না থাকলে একটি প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারেনা। আমরা শিক্ষকরাই কোন রকম চালিয়ে নিচ্ছি। আমরা এ বিষয়ে শিক্ষা অফিসের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অধ্যক্ষ এখলাছ উদ্দিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার অজুহাতে প্রতিষ্ঠানে আসেনা। আমি বলেছি যেহেতু সে প্রতিষ্ঠানে আসেন না তার বেতন বন্ধ করা হোক। বেতন বন্ধ আমার এখতিয়ারে নাই। অধ্যক্ষ এখলাছ উদ্দিন প্রতিষ্ঠানে না এসে অন্যায়ভাবে বেতন নিচ্ছে। তার বিষয়ে উপজেলার সকলেই অবগত আছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, এ বিষয়ে আজকেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। এবং তার বেতন বন্ধে ব্যবস্থা নিচ্ছি।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By