জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, তার ছবি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে এমন প্রচারণা চালানো হচ্ছে যে তিনি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতেন। অথচ জীবনে কখনোই কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোথাও কোনো পদ-পদবি ছিল না।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে একটি টাইপিং ভুল ছিল। তার ভাষ্য অনুযায়ী, আয়কর রিটার্নে প্রকৃত আয় ৯ লাখ টাকা হলেও আইনজীবীর টাইপিং ভুলের কারণে সেখানে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়। বিষয়টি জানার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সংশোধনী দাখিল করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, এনসিপির রাজনীতিতে যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন, তাদেরকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সারজিস আলম বলেন, এখনই যদি ক্ষমতা, পেশিশক্তি ও কালো টাকার দাপট দেখানো হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);