শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চ্যাম্পিয়ন ভারত, সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপের ফাইনালে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল চাইনিজ তাইপে। লড়াইটা ভালোই জমে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেছে তাইপে। ফাইনালে ভারত ৩৫-২৮ পয়েন্ট তাদের হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে।

২০১২ সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল ভারত। ঢাকায় এবারও ৬ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড তাদের।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে এক পর্যায়ে পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ পয়েন্টের লিড নিয়েছিল চাইনিজ তাইপে। তবে ১২ মিনিটে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের ৪ খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে এগিয়ে দেন। হুয়াং সু-চিন পরের রেইডে পয়েন্ট তুলে লড়াইয়ে রেখেছিলেন চাইনিজ তাইপেকে। পরবর্তীতে রেইডে সাঞ্জু দেবী দুই পয়েন্ট তুলে ম্যাচের দ্বাদশ মিনিটে প্রতিপক্ষকে অলআউট করে ভারতের লিড ১৭-১৪ পয়েন্টে উন্নীত করেন। ২০-১৬ পয়েন্টে এগিয়ে থেকে ভারত প্রথমার্ধ শেষ করে।

বিরতির পর শেষদিকে চাইনিজ তাইপেকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত, স্কোরলাইন তখন ৩৫-২৮। তাতেই শিরোপা উল্লাসে ফেটে পড়ে সান্জু-পুষ্পারা।

জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভিক্টরি ল্যাপ দেন। নেচে-গেয়ে শিরোপা উদযাপন করেন।

ভারত চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। ১ হাজার ৫০০ ডলার পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এখানে বলার ভাষা নেই; কেমন লাগছে। অনেক খুশি লাগছে দেশের মাটিতে এটা করতে পেরে। আমরা দেশকে পদক দিতে পেরেছি, এর চেয়ে বড় খুশি কী হতে পারে। শোকর আলহামদুলিল্লাহ।’

ট্রফিজয়ী ভারতের সঙ্গে নিজেদের পার্থক্য বোঝাতে স্মৃতি জানালেন, ‘পার্থক্য হলো মূলত টেকনিক, ফিজিকাল ও ফিটনেসে। আমাদের মধ্যে এসবের ঘাটতি আছে। এগুলো যদি ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে জিততে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By