শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চীনের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ 

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

১৯ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নতুন করে  ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু অঘোষিত ফাইনালে চীনকে হারাতে পারেনি গেলাম রব্বানী ছোটনের দল। বরং স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। গ্রুপ থেকে চীন চ্যাম্পিয়ন হয়ে সৌদি আরবের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রবিবার হাজারো দর্শকের সামনে দাপট দেখিয়ে সহজেই ম্যাচ জিতেছে স্বাগতিক দল।  বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়েও গোল আটকাতে পারেনি। রক্ষণের একের পর এক ভুলে গোল হজম করতে হয়েছে। 

৯ মিনিটে এগিয়ে যায় চীন। মধ্য মাঠ থেকে লং পাসে ডান দিকের মাপা ক্রস গোলকিপার তালুবন্দী করার আগেই ৬ গজের ভেতরে সুয়েয়ি ওইহাও শুধু এক টোকায় বলের গতি পরিবর্তন করে দেন। ৩৯ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কামাল মৃধা ব্যাকপাসে বল নিয়ে কিছু করার আগেই সুয়েয়ি ওইহাও দৌড়ে এসে তার পা থেকে ছিনিয়ে নিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বল জড়িয়ে দেন জালে।

৫২ মিনিটে সুয়েয়ি ওইহাও হ্যাটট্রিক করেন। ডান প্রান্তের ভাসিয়ে দেওয়া বলে ওইহাও লাফিয়ে উঠে হেডে স্কোর ৩-০ করে বাংলাদেশকে একদম ব্যাকফুটে ফেলে দেন। ৮৯ মিনিটে চীন চতুর্থ গোল করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারের লজ্জা নিশ্চিত করে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By