শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চীনকে হারালেই বাংলাদেশের ইতিহাস

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। চীনকে হারাতে পারলেই মূল পর্বে জায়গা করে নেবে গোলাম রব্বানী ছোটনের দল। দুই দলের বর্তমান পয়েন্ট ১২। ফলে রবিবারের (৩০ নভেম্বর) ম্যাচটি অনেকটাই অঘোষিত ফাইনালও। দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে।

বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে মোট ২০টি। বিপরীতে এক গোল হজম করেছে।

সমান ম্যাচে ৩৮ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে চীন। আর প্রতিটি ম্যাচেই তারা নিজেদের জাল অক্ষত রেখেছে। যে কারণে রবিবার বাংলাদেশের জয় পেতেই হবে। আর চীন ড্র করলেই গোল পার্থক্যে মূলপর্বে জায়গা করে নেবে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের স্বাগতিক দেশটি।

এই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেছেন, ‘আগের চার ম্যাচে আমরা জয় ছিনিয়ে এনেছি। যদিও সর্বশেষ ম্যাচটা (বাহরাইন) অনেক কঠিন ছিল। আপনারা জানেন আগামীকালের ম্যাচ দুই দলের মধ্যে অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ।’

শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে চীন। ফিফা র‌্যাঙ্কিংয়ে চীন সিনিয়র দল আছে ৯৩-এ। সেখানে বাংলাদেশের অবস্থান ১৮০তম। তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক ফয়সাল বলেছেন, ‘চীন অনেক শক্তিশালী দল, তবুও চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে জিতে কোয়ালিফাই করতে।’

হামজা-জামালদের নিয়ে সিনিয়র দল মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। এখন বয়সভিত্তিক দল কী করে তা রয়েছে দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By