ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক মাস আগে এক জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ—এই চারটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে দেখা গেছে, ভোট দিতে ইচ্ছুকদের মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন প্রায় সমান।
জরিপের ফলাফলে প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক ৩৪ দশমিক ৭ শতাংশ ভোটার, আর জামায়াতকে ভোট দিতে চান ৩৩ দশমিক ৬ শতাংশ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭ দশমিক ১ শতাংশ ভোটারের সমর্থন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ৩ দশমিক ১ শতাংশ। অন্যান্য দলকে ভোট দিতে ইচ্ছুক ৪ দশমিক ৫ শতাংশ ভোটার। এছাড়া ১৭ শতাংশ ভোটার এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
জরিপের পদ্ধতি ও নমুনা বাছাই
‘প্রি-ইলেকশন পালস: ইন-ডেপথ অ্যানালিসিস অব দ্য বাংলাদেশি ইলেকটোরেট’ শীর্ষক এই জরিপটি গত বছরের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়েছে। দেশের ৬৪ জেলার ২৯৫টি সংসদীয় আসনে ২২,১৭৪ জন ভোটারের মতামত নেওয়া হয়। ভৌগোলিক অবস্থান, শহর-গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখতে ‘স্ট্রাটিফায়েড স্যাম্পলিং ডিজাইন’ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
সমর্থনের কারণ ও ভোটার মনোভাব
জরিপ প্রতিবেদনে দেখা গেছে, বিএনপিকে সমর্থন দেওয়া ভোটারের মধ্যে ৭২ দশমিক ১ শতাংশ তাদের ‘রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা’কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। জামায়াতের সমর্থকদের মধ্যে ৪৪ দশমিক ৮৭ শতাংশ ভোটার দলের ‘কম দুর্নীতিগ্রস্ত’ হওয়াকে সমর্থনের প্রধান কারণ হিসেবে দেখেছেন, আর ৪০ দশমিক ৭ শতাংশ ভোটার ‘সততা’কে মূল কারণে উল্লেখ করেছেন। এনসিপিকে সমর্থন দেওয়া ভোটারের ৩৬ দশমিক ৭৭ শতাংশ তাদের ‘জুলাই বিপ্লবে ভূমিকা’-কে সমর্থনের কারণ হিসেবে তুলে ধরেছেন।
জরিপে অংশ নেওয়া ১৭ শতাংশ সিদ্ধান্তহীন ভোটারের মধ্যে ৩০ দশমিক ১৭ শতাংশ কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না। এ বিষয়ে ৩৮ দশমিক ৬ শতাংশ ভোটার কোনো মতামত দেননি।
সংবাদ সম্মেলন ও বিশেষজ্ঞরা
জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক হোসেন খান, সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসা আমিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন এ কে এম ওয়ারেসুল করিম, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শিব্বির আহমেদ ও জ্যেষ্ঠ প্রভাষক ওমর নাসিফ আব্দুল্লাহ।
আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন সংবাদ সম্মেলনে বলেন, “এই জরিপের ফলাফল বিএনপি ও জামায়াতের মধ্যে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।”
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);