শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চাকরির নামে ফেসবুক ফাঁদ: কীভাবে চিনবেন প্রতারণা?

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ন

অনলাইনে চাকরির খোঁজ এখন সাধারণ বিষয়, আর সেই প্রবণতাকেই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক ধরনের প্রতারণা চালাচ্ছে হ্যাকাররা—যেখানে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ফেসবুকের লগইন তথ্য চুরি করা হচ্ছে।

সম্প্রতি প্রযুক্তি সংবাদমাধ্যম হ্যাকরেড–এর প্রতিবেদনে বলা হয়, প্রতারকরা বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড—যেমন অ্যামাজন, কেএফসি, রেড বুল ও ফেরারি—এর নামে নকল চাকরির বিজ্ঞাপন তৈরি করছে। এসব বিজ্ঞাপন দেখতে এতটাই বিশ্বাসযোগ্য যে অনেক ব্যবহারকারী আসল মনে করে আবেদন করছেন। কিন্তু পুরো প্রক্রিয়াটি আসলে একটি ফিশিং কৌশল।

কিভাবে প্রতারণা চলছে

গবেষকদের তথ্যমতে, প্রথমে টার্গেট ব্যবহারকারীদের কাছে ইমেইলের মাধ্যমে ‘চাকরির প্রস্তাব’ পাঠানো হয়। এসব ইমেইলে এমন ভাষা ব্যবহার করা হয় যা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

ইমেইলে থাকা লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় একটি নকল ‘নিরাপত্তা যাচাই পেজে’, সেখান থেকে আবার রিডিরেক্ট করা হয় এমন এক ওয়েবসাইটে যা দেখতে হুবুহু জনপ্রিয় জব পোর্টালগুলোর মতো।

এরপর আবেদনকারীদের বলা হয়, ‘ফেসবুক বা ইমেইল দিয়ে লগইন করুন।’ কেউ ফেসবুক বিকল্পটি বেছে নিলে দেখা যায় একটি ‘লোডিং’ প্রগ্রেস বার যা কখনোই শেষ হয় না—কিন্তু এই সময়েই হ্যাকাররা গোপনে ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর আগেও একই কৌশল ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের টার্গেট করা হয়েছিল। তখন ভুয়া ‘গুগল চাকরির বিজ্ঞাপন’ দেখিয়ে লগইন তথ্য চুরি করা হয়।

কিভাবে বাঁচবেন

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ—

# অপরিচিত বা সন্দেহজনক ইমেইলে চাকরির প্রস্তাব পেলে সরাসরি ক্লিক না করা;
# বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করা উচিত বিজ্ঞাপনটি সত্য কি না;
# ইমেইল প্রেরকের ঠিকানা ও ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে মিলিয়ে দেখা জরুরি;
# আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা। এতে লগইন তথ্য ফাঁস হলেও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকানো সম্ভব।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অনলাইনে চাকরির প্রলোভন এখন প্রতারণার বড় মাধ্যম হয়ে উঠেছে। তাই যেকোনও আকর্ষণীয় চাকরির প্রস্তাব পাওয়ার আগে ‘যাচাই না করে বিশ্বাস নয়’ নীতিতে চলাই সবচেয়ে নিরাপদ উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By