মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি কারখানা, আটক ২

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A8

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল ভারতীয় রুপি এবং নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।


আটক ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনকষা চৌধুরীপাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।


র‍্যাব জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুবাগান এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাসাটি ভাড়া নিয়ে সেখানে গোপনে ভারতীয় বিভিন্ন মূল্যমানের জাল রুপি তৈরি করে আসছিলেন। পরে এসব নোট বিভিন্ন মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়া হতো।


অভিযানের সময় বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপির পাশাপাশি নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, বিশেষ স্ক্যানার, কালার প্রিন্টার, বিশেষ ধরনের কাগজ, রংসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।


র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


তিনি বলেন, এই চক্রের সঙ্গে সীমান্তকেন্দ্রিক বা আন্তর্জাতিক কোনো অপরাধী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‍্যাব।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By