শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের তিন স্থানে মিছিল

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২০ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

চট্টগ্রাম নগরে এক দিনে তিনটি স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব মিছিলের ভিডিও শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নগরের জিইসি মোড়, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে মিছিলের ভিডিওগুলো শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, জিইসি এলাকা থেকে শুরু হওয়া একটি মিছিল গোলপাহাড় মোড়ের দিকে অগ্রসর হয়। ওই মিছিলে এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করতে দেখা যায় এবং অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, সিআরবি এলাকা থেকে শুরু হওয়া আরেকটি মিছিল টাইগারপাসের দিকে যায়। এ সময় মিছিলকারীদের শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। এছাড়া লাল টুপি পরে দুই নম্বর গেট এলাকাতেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে ভিডিওতে দেখা গেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দাবি করেন, নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তার নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি আয়োজন করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। মিছিলগুলোর ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By