চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২ মে) সীতাকুণ্ডে একটি ভাঙারির দোকানে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার ওসি মইনুল ইসলাম বলেন, ভাঙ্গারির ওই দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একজন নিহত হয়। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটতে পারে। যদিও সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);