মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

গৌরীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

সীমু দা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8C%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

ময়মনসিংহের গৌরীপুরে নাগরিকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা থেকে সারাদেশে একযোগে ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলা উপলক্ষে গৌরীপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।

সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন জুয়েল, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা ডিজিটাল ও জনবান্ধব হওয়ায় সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন।

এ ধরনের মেলা ভূমি সেবা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহীতা, সকল ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By